দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়ায় কর্মরত থাকার সময় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৮৭।
আশুলিয়া থানার উপপরিদর্শক শহিদুজ্জামান সোহাগ বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা মামলায় সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঢাকার আশুলিয়া থানায় করা ধর্ষণ মামলার আসামি সাঈদ আলী। মামলার তদন্ত কর্মকর্তা দল নিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থানায় করা একটি মামলার ভিত্তিতে সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি কার্যালয়েই ছিলেন। পরে আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান থানার ওসির সঙ্গে কথা বলে প্রথমে তাকে সিরাজদিখান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, সাঈদ আলী প্রায় দুই মাস আগে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে যোগ দেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় থাকার কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
যে আই